যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Date:

spot_img

স্টাফ রিপোর্টার

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার বেশি মূল্যের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আফিল জুট মিলের সামনের পাকা রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।

আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়নগর থানার চর বারইখালী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কাসেম আলী শেখ।

৪৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিনের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ অর্থসহ জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ পাচার রোধ ও পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

শরণখোলায় বাঘের আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছেন তিন গ্রামের মানুষ

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন তিনটি গ্রামে বাঘের উপস্থিতির খবরে...

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল ও যুবদলের উদ্যোগ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ব্রহ্মপুত্র নদে জমে থাকা কচুরিপানা...

নাচোলে জনগণের হাতে আটক ১৮ বস্তা সার, জব্দ করল প্রশাসন

নাচোল প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অন্যত্র নিয়ে যাওয়ার সময়...

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ...