খুলনায় বাড়িভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ, আটক ১

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনা নগরীর সোনাডাঙ্গায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত রকিবুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ অক্টোবর) সকালে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে এক তরুণ ভাড়াটিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

গাজীপুরে কাশিমপুর পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কাশিমপুর একটি পোশাক কারখানার গোডাউনে আগুন...

‎রংপুরে অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২ ‎

‎রংপুর ব্যুরো ‎ ‎রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুইজনের...

ডিমলায় যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিদ্দিক ও সদস্য সচিব তারিকুল সোহাগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু...

যুদ্ধের কারণে খাদ্য সংকটে ভুগছেন অনেক মানুষ: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে দেশের ওপর অর্থনৈতিক...