দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশি নাগরিক আটক

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় (নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য) তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটককৃত মো. তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের মো. আজাদ বুখারীর ছেলে। তার নামে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, শনিবার বিকেল সাড়ে ৩ টার সময় মো. তাওহীদুল ইসলাম বুখারী (পাসপোর্ট নম্বর- A21193139, ভিসা নং- VN3569516) ভারত গমনের উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হন। উক্ত ব্যক্তির বহির্গমন ইমিগ্রেশন যাচাই-বাছাইকালে ইমিগ্রেশন অফিসারের সন্দেহ হলে পিসিপি আর যাচাই করে তার নামে একাধিক মামলার বিষয়টি নিশ্চিত হন। বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ দর্শনা থানার অফিসার ইনচার্জ ও টাঙ্গাইল সদর থানাকে অবহিত করা হয়।

পরবর্তীতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার এবং এস এস ইমিগ্রেশন ল্যান্ড এন্ড সিপোর্ট’র নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল সদর থানার এফআইআর নং-১৯, তারিখ-১২/৩/২০২৫ মোতাবেক মো. তাওহিদুল ইসলাম বুখারীকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলি, চিকিৎসকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর

খুলনা ব্যুরো খুলনা নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে...

গোয়াইনঘাটে ‘পুসাগ’-এর আয়োজনে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট...

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

আলী আহসান রবি মহিলা ও শিশু বিষয়ক এবং...

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ কর্মি লিমন গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের এক বিশেষ...