বেনাপোল আইসিপি সীমান্তে ৪ লাখ ৩২ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

Date:

spot_img

স্টাফ রিপোর্টার

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৩২ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কিসমিস ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎শনিবার (২৪ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৪০টি শাড়ি, ২ কেজি কিসমিস ও ১৪২টি প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৩২ হাজার ১০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামারসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলি, চিকিৎসকের চেম্বার ও রিসেপশনে ভাঙচুর

খুলনা ব্যুরো খুলনা নগরীর বাবুখান রোডে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে...

গোয়াইনঘাটে ‘পুসাগ’-এর আয়োজনে নবীনবরণ ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট...

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

আলী আহসান রবি মহিলা ও শিশু বিষয়ক এবং...

দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ কর্মি লিমন গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের এক বিশেষ...