চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান। এর আগে রাত ১১টা ৫ মিনিটে
বুকে ব্যথা অনুভব করায় কারাগার থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত আনোয়ার হোসেন (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি কয়েদি নম্বর ৪০৭০/এ হিসেবে কারাগারে ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি কারাগারে আসেন।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও ইস্কেমিক হার্ট ডিজিজে (আইএইচডি) আক্রান্ত আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ২১ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম (এসিএস), ডায়াবেটিস মেলিটাস (ডিএম), ব্রঙ্কিয়াল অ্যাজমা (বি. অ্যাজমা) ও উচ্চ রক্তচাপের (এইচটিএন) উল্লেখ রয়েছে।

কারাগার সূত্রে আরও জানা যায়, পেনাল কোডের ৩২৪ ধারার একটি মামলায় আদালত আনোয়ার হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দেন। এরপর গত বছরের (২০২৬ সালের) ৩০ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন।
বিধি অনুযায়ী, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, আনোয়ার হোসেন একটি মারামারি মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসাবে ৩০ সেপ্টেম্বর জেলখানায় আসেন। গতকাল রাতে উনি খুব অস্থিরতা অনুভব করেন। এসময় সাথে সাথে তাকে কারাগারের গাড়িতে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি একঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

ফিল্টার’-এ নতুন জুটি ওমর মালিক-চাঁদনী শেখ

বিনোদন প্রতিবেদক: ঢালিউডে নতুন জুটি হিসেবে দর্শকদের সামনে আসছেন...

তিতাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত

বিশেষ প্রতিনিধি ​ধর্মীয় ভাবগাম্ভীর্যে তিতাসের পাঙ্গাশিয়ায় হরিদাস আশ্রমে প্রথমবার...

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায়...

খুলনায় সড়কে পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের মরদেহ, পাশে নম্বরপ্লেটহীন মোটরসাইকেল

খুলনা ব্যুরো খুলনা নগরীতে গুলিবিদ্ধ হয়ে মো. তুষার (২৭) নামে...