
নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় ছাতরা সার্বজনীন পুজা মন্ডপ কমিটির পক্ষ থেকে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, লোহাগড়া থানার ওসি মে. শরিফুল ইসলাম, লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর তালুকদার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, লোহাগড়া পৌর পুজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি গৌতম সাহা, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, শারদীয় দুর্গা পুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে তদারকি/সমন্বয় কমিটির সদস্য ও লোহাগড়া প্রেসক্লাবের সদস্য সচিব শেখ ইকবাল হাসান শিমুল, সিনিয়র সাংবাদিক এম এম জহুরুল হক মিলু, সাংবাদিক মো. মান্নু মিয়াসহ অনেকে।
পুলিশ সুপার এসময় বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃংখলা বাহিনী সজাগ রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন হবে।





