খুলনায় পৃথক ট্রেন দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনা নগরীর ফুলবাড়ীগেট এলাকায় পৃথক ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর ও সকালে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট রেলক্রসিংয়ের কাছাকাছি এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম এবং জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ।

জানা যায়, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী শিপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাহাফুজুল ইসলাম সিয়ামের মৃত্যু হয়। এর প্রায় ১০০ গজ দূরে সকাল ৯টার দিকে ঈশ্বরদী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম রায়হান। তিনি জানান, সিয়ামের মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, নিহত জয়নাল আবেদীন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

পৃথক এ দুই দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...