দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, খুলনায় ৩৯৪ পূজামণ্ডপে এসআরবি-৬-এর বিশেষ নজরদারি

Date:

spot_img

খুলনা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে খুলনা জেলা ও মহানগরীর ৩৯৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। এর অংশ হিসেবে খুলনার ধর্মসভা মন্দির পরিদর্শন করেছেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস।

মন্দির পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দেন। এ সময় তিনি জানান, গত ১৩ অক্টোবর থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে এসআরবি-৬।

নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রমও চালানো হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে এসআরবি-৬ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, পূজা উদ্‌যাপন কমিটি, সাধারণ জনগণ, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

উৎসবের আনন্দ ও ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...