লালন সাঁইয়ের তিরোধান দিবসে শিল্পকলায় বিশেষ আয়োজন

Date:

spot_img

এম.আর.জে শান্ত

মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মানবতার জয়গান গেয়েছেন বাউল সাধক ফকির লালন সাঁই। তাঁর গান ও জীবনদর্শনের সেই চিরন্তন বার্তা স্মরণ করে রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বসবে এ আয়োজন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠানটি। এতে লালনের জীবনদর্শন ও সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্মসচিব ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ।

আলোচনার পর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে দেশের প্রখ্যাত লালনশিল্পীরা পরিবেশন করবেন বাউল সম্রাটের জনপ্রিয় গান। সংগীতের মধ্য দিয়ে তুলে ধরা হবে লালনের মানবপ্রেম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা।

লালন সাঁইয়ের গান বাংলা লোকসংগীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করার পাশাপাশি জাত-ধর্মের পরিচয়ের ঊর্ধ্বে মানুষকে দেখার দর্শন ছড়িয়ে দিয়েছে। সময়ের পরিবর্তনেও তাঁর সৃষ্টি ও ভাবধারার আবেদন অটুট রয়েছে। তিরোধান দিবসের আয়োজনেও সেই দর্শন ও সংগীতের ঐতিহ্যকে নতুন করে তুলে ধরার চেষ্টা থাকবে।
এদিকে, লালনের স্মৃতিধন্য কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতেও থাকছে তিন দিনের আয়োজন।

১৭ থেকে ১৯ অক্টোবর সেখানে অনুষ্ঠিত হবে স্মরণোৎসব ও মেলা। রাজধানীর অনুষ্ঠান এবং ছেঁউড়িয়ার উৎসবের মধ্য দিয়ে এ বছরও স্মরণ করা হবে বাউল সাধক লালন সাঁইকে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...