লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Date:

spot_img

নড়াইল প্রতিনিধি

৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে নড়াইলের লোহাগড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

এ সময় নড়াইল জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক হারুন অর রশিদ, লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহম্মদ বাপ্পী, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক হাদিউজ্জামানসহ ২৫ টি সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আগামী ৭ নভেম্বর লোহাগড়ায় র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...