​তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Date:

spot_img

রমিজ উদ্দিন, ​বিশেষ প্রতিনিধি

কুমিল্লার তিতাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বন্দরামপুর আদর্শ একাডেমির নবম প্রতিষ্ঠাবার্ষিকী, এসএসসি ২০২৫ ও ২০২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১২ অক্টোবর) বন্দরামপুর নয়াপাড়া আদর্শ একাডেমি মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ​বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মেদ মোফাচ্ছের।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম (কো-কারিকুলার অ্যাক্টিভিটিস) এবং শরীরচর্চায় আগ্রহী করে গড়ে তুলতে হবে।” বন্দরামপুর আদর্শ একাডেমির সার্বিক শিক্ষার মান ও অগ্রগতি সম্পর্কে তিনি খোঁজখবর নিয়েছেন এবং ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​সারজিনা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ​মোঃ আবদুল আলিম, প্রধান উপদেষ্টা, বন্দরামপুর আদর্শ একাডেমি ​মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ইঞ্জিনিয়ার হারুণ উর রশিদ গার্লস কলেজ ​মোহর মুন্সি, উপদেষ্টা, আদর্শ একাডেমি ও সভাপতি, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপি ​ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক, বন্দরামপুর আদর্শ একাডেমি। ​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকার আবুল কালাম আজাদ (প্রতিষ্ঠাতা, আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়), সালাহউদ্দিন আহমেদ (প্রধান শিক্ষক, গ্রামীণ প্রি-ক্যাডেট একাডেমি), ফরহাদ আহমেদ (প্রধান শিক্ষক, মিশন স্কুল), সমাজসেবক রাজা মিয়া সওদাগর, এবং বন্দরামপুর আদর্শ একাডেমির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মোহাম্মদ খাইরুদ্দিন, কোষাধ্যক্ষ এম এ কাইয়ুম, পরিচালনা পর্ষদের সদস্য মজিবুর রহমান, মাসুদ রানা ও মতিউর রহমান প্রমুখ।​

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান হোসেনের সুনিপুণ পরিচালনায় প্রথম পর্বের আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শেষে দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাচ, গান ও আবৃত্তিসহ নানাবিধ পরিবেশনায় অংশ নিয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...