নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

Date:

spot_img

নড়াইল প্রতিনিধি

“শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

উপজেলা সমবায় কর্মকর্তা ও লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা জামান প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রকল্প কর্মকর্তা আলি আকবর,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইন্জিঃ রাজু আহম্মেদ বাপ্পি, মুর্শিদা, চায়নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের দর্জি প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করতে হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...