
ঝালকাঠি ব্যুরো
শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঝালকাঠিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মায়েদের মাঝে বস্ত্র উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ। নিজেদের উৎসবের আনন্দ ভাগাভাগি করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে সংগঠনটির সদস্যরা নিজেদের দুর্গাপূজার নতুন পোশাক কেনার জন্য সঞ্চিত অর্থের একটি অংশ দিয়ে এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) রাতে ঝালকাঠির পাবলিক হরিসভা প্রাঙ্গণে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে এ বস্ত্র উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মায়েদের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া হয়।
সংগঠনটির এ উদ্যোগে ফুটে উঠেছে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত। নিজেদের আনন্দের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে সংগঠনের সদস্যরা তাঁদের সঞ্চিত অর্থের একটি অংশ একত্র করে বস্ত্র উপহারের ব্যবস্থা করেন। তাঁদের এ উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রত্যয় তরুণ সংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার অসিত বরন সাহা ও মোঃ মাহমুদ হাসান আদিল। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সভাপতি যুবরাজ দাস, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার এবং কোষাধ্যক্ষ উজ্জল দুয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুজন মিস্ত্রি, প্রদ্বীপ দুয়ারী, মোঃ রাকিব, প্রদীপ কর, গোপাল শীল ও দীপ সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, প্রত্যয় তরুণ সংঘ সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। শারদীয় দুর্গাপূজা কেবল আনন্দ-উৎসবের উপলক্ষ নয়, বরং এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করারও সুযোগ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
তাঁরা আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব। প্রত্যয় তরুণ সংঘ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায়।
বস্ত্র উপহার পেয়ে উপকারভোগী মায়েরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তাঁরা প্রত্যয় তরুণ সংঘের সদস্যদের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রমাণ করে, মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতাই উৎসবের প্রকৃত সৌন্দর্য। প্রত্যয় তরুণ সংঘের এ মানবিক কার্যক্রম শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।





