নাচোলে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

Date:

spot_img

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইমরানা হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এয়াকুব আলী এবং পৌর জামায়াতে ইসলামীর আমির মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ কর্মসূচিতে বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ, অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ এই উপলব্ধি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়া জরুরি।

বাল্যবিবাহ একটি শিশুর শিক্ষাজীবন, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, তাদের মতামতের মূল্যায়ন এবং শিক্ষা ও দক্ষতা বিকাশের সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং প্রচলিত আইন বাস্তবায়নের মাধ্যমে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। কন্যাশিশুর অধিকার সুরক্ষায় অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আয়োজকদের মতে, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে তারাই ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই স্লোগানের বাস্তবায়নই হোক কন্যাশিশুর সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...