বাগেরহাটে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস পালিত

Date:

spot_img

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ‘মৃত্যুদন্ড জীবনের অধিকার কেড়ে নেয় ’ এই প্রতিপাদ্যে বিশ্ব মৃত্যু দন্ড বিলোপ দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে নারী পক্ষ ও অগ্রযাত্রা মহিলা উন্নয়ন সমিতির আয়োজনে জেলা মহিলা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে মানবাধিকার কর্মী এডভোকেট মেহেরুন্নেছা , উই এর পরিচালক আম্বিয়া খাতুন , বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, আফরোজা খাতুন, লুবনা আক্তার,মমতা সেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। তবে এখনও ৫৬টি দেশে মৃত্যুদণ্ডের সাজা বহাল রয়েছে। এ ছাড়া ২৮টি দেশে মৃত্যুদণ্ডের আইন থাকলেও তা কার্যকর করা হয় না।

বক্তারা আরও বলেন, মৃত্যুদণ্ড মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।
মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জীবনের অধিকার নিশ্চিত করতে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...