চৌদ্দগ্রামে নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুর থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

Date:

spot_img

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীবাড়ির বড় পুকুর থেকে সোহাগ (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১০ অক্টোবর) সকালে দীর্ঘ সময় অনুসন্ধানের পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাড়ির কাজী নাদেরুজ্জামানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। সোহাগের বাড়ি চট্টগ্রামে। তাঁর বাবার নাম আব্দুল মানিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে গোসল করতে চিওড়া কাজীবাড়ির বড় পুকুরে নামেন সোহাগ। এরপর তিনি নিখোঁজ হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজ শুরু করে। পরে চাঁদপুরের নদী ফায়ার স্টেশনের একটি ইউনিটও উদ্ধার অভিযানে অংশ নেয়। নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘন্টা পর উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে নামে। সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। সকাল ১০টা ৫০ মিনিটে উদ্ধার করা হয়। পরে মরদেহটি চৌদ্দগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...