নড়াইলে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ এক যুবক আটক

Date:

spot_img

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৭ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় আকরাম মোল্যা (৪৬) নামে আরেক জন পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আটক মো. তৈয়ব আলী মোল্যা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর উত্তর পাড়া গ্রামের মৃত বালা মোল্যার ছেলে এবং পলাতক আকরাম মোল্যা একই গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গত বুধবার (৭ অক্টোবর) দিবাগত-রাতে গোপন সংবাদ পেয়ে ডিএনসির একটি দল লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনের পাকা রাস্তার উপরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি লাগেজ, ব্যাগের মধ্যে স্কচটেপ প্যাঁচানো ৭ টি প্যাকেটে মোট ১৭ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যাকে আটক করা হয়। এছাড়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আকরাম মোল্যা পালিয়ে যান। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৈয়ব আলী মোল্যা জানায়, সে পেশায় একজন ট্রলার চালক এবং পলাতক মো. আকরাম মোল্যা তার আপন চাচাতো ভাই।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা নদীকেন্দ্রিক হওয়ায় তারা যোগসাজশে উপজেলার তেলকাড়া, মহাজন ঘাট, কোটাকোল ঘাটসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ, ক্রয়, বিক্রয়, ও চোরাচালান করে আসছে। দের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দেওয়া হয়েছে এবং পলাতক মো. আকরাম মোল্যাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...