বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Date:

spot_img

বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার সম্মেলন কক্ষে সভাপতি শেখ সাহেদ আলী রবির সভাপতিত্বে ও প্রভাষক হাদীউজ্জামান হিরোর সঞ্চালনায় সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এম এ সালাম, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

এছাড়াও চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ,সদস্য সহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ী,ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এর নেতৃবৃন্দ সাধারণ সভায় অংশ নেন।

‎সাধারণ সভায় জেলার ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

‎সভায় বক্তারা বলেন, বাগেরহাটের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

‎তারা আরও বলেন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়লে জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

‎অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি ব্যবসায়ীদের স্বার্থে ভবিষ্যতে আরও বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...