দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে: হত্যা ও সন্ত্রাস বিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ৫

Date:

spot_img

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলা ও সন্ত্রাস বিরোধী আইনের আসামিসহ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর গ্রেফতারকৃত আসামিদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন-এর সরাসরি তত্ত্বাবধানে থানার অফিসার ও ফোর্স এই সম্মিলিত অভিযান পরিচালনা করেন। কার্পাসডাঙ্গার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি খাইরুল ইসলাম ওরফে খাইরুল্লাহ (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। সে কার্পাসডাঙ্গা মাঝপাড়ার মৃত হেলা ফকিরের ছেলে। সংশ্লিষ্ট আওয়ামী লীগ কর্মী ও সন্ত্রাস বিরোধী আইনের আসামি দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী রাশেদুল ইসলাম (৫০)-কে গ্রেফতার করা হয়েছে। সে দেউলি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

এছাড়াও বিভিন্ন আদালতের ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন উজিরপুর খলিফাপাড়ার হাফিজুল (৫১), পুরাতন হাউলীর মোঃ সুমন হোসেন (৩৮) ও বোয়ালমারী মাঝপাড়ার কামিদুল ইসলাম (২৭)।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...