গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক সমূহ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সিলেটের গোয়াইনঘাটে দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প সাইট সরেজমিন পরিদর্শন করেছে এলজিইডি সদর দপ্তরের ডিজাইন টিম (সড়ক ও ভবন) এর সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন ও ইমরান হোসেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সালুটিকর বাজার-গোয়াইনঘাট জিসি রোড এবং রাধানগর বাজার জিসি-হাদারপার বাজার জিসি রোডে এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদ এবং গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

পরিদর্শনকালে ডিজাইন টিমের কর্মকর্তারা সড়ক দুটির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের টেকসই বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কারিগরি দিক পর্যালোচনা করেন।

সংশ্লিষ্টরা জানান, সড়ক দুটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠী এর সুফল পাবেন। উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...