পঞ্চগড়ের ডিবির অভিযানে ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

Date:

spot_img

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ মো. হারুন অর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হারুন অর রশিদ ওই ইউনিয়নের নহলিয়া (পাইকপাড়া) গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা ডিবি পুলিশের একটি দল নহলিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হারুন অর রশিদের বসতবাড়ির পূর্ব পাশে ধানক্ষেতের মাঝখান থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে পঞ্চগড় জেলা ডিবি পুলিশের এসআই মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে এসআই মো. আরিফুর রহমান, এসআই মো. সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পঞ্চগড় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...