ফকিরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য’র মরদেহ উদ্ধার

Date:

spot_img

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাগলা দেয়াপাড়া গ্রামে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেখ মুজিবুর রহমানের উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই বসতঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে মুজিবুর রহমানকে খাটের উপর মৃত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওই ইউপি সদস্য মুজিবুর রহমানকে শেষ বার দেখেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারনা করা হচ্ছে গত ৩ দিনের যে কোন সময় তিনি মারা গেছেন।
জানা গেছে, মৃৃত মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তান মারা গেছেন অনেক আগে। এক মেয়ে সে তার স্বামীর বাড়িতে থাকেন। ছেলের সন্তান অর্থাৎ নাতী মো: সাইদুর রহমান ইমন তিনি থাকেন অনত্র্য। ফলে ওই বাড়িতে তিনি একা বসবাস করতেন বলে জানান স্থানীয়রা।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কিভাবে মারা গেছে ময়না তদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। তবে মরদেহ দেথে প্রাথমিক ধারনা করছেন তিনি আরো ২/৩দিন আগে মারা গেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...