
গাজীপুর প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল জনসভা ও প্রতিবাদ মিছিল।
২৯শে সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) বিকেলে নগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে গাজীপুর – ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া এলাকায় গিয়ে সমাপ্তি ঘটে। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের এমপি জনাব এম. মঞ্জুরুল করিম রনি।
প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব কাজী ছাইয়েদুল আলম বাবুল।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন -এডভোকেট শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী,সড়ক মেট্রো থানা বিএনপি’র সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিশ,এডভোকেট আব্দুল সালাম, বিএনপির নেতা রকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির, সরকার জাবেদ সুমন,আকম মোফাজ্জল হোসেন, হান্নান মিয়া হান্ন, হাসান আজমল ভূঁইয়া, সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, কিরণ গাজী সালাহ উদ্দিন, জয়নাল আবেদীন তালুকদার, শাহাদাত হোসেন শাহিন, আরিফ হাওলাদার সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বিএনপি নেতারা জানান -বিগত সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের মানুষের ওপর ব্যাপক নির্যাতন, গুম ও হত্যাকান্ড ঘটায়।তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
নেতারা আরো জানান -ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশের বাহিরে অবস্থান নিয়ে বাংলাদেশের শান্তি -শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র করছেন। তাদের অভিযোগ, দেশের অভ্যন্তরে একটি মহলকে ব্যবহার করে হত্যাকান্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে বিএমপি ও দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলেও দাবি করেন তারা।
নেতারা আরো বলেন, কোন ধরনের সন্ত্রাস, ও অরাজকতা,ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেওয়া হবে না,। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এইসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।





