পবিপ্রবিতে ৩ বিদেশি ভাষা চালুর প্রস্তাব উপাচার্যের

Date:

spot_img

‎পটুয়াখালী জেলা প্রতিনিধি

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা চালু করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সভায় তিনি পবিপ্রবিতে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানি ভাষা শিক্ষা কোর্স চালুর ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) ইউজিসিতে কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পবিপ্রবি সহ দেশের ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সভায় আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র স্থাপন, অঞ্চলভিত্তিক চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ অনুযায়ী বিএমইটির (BMET) তথ্য যাচাই করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাষা নির্বাচন করার প্রস্তাব করা হয়।
‎
‎পাশাপাশি নন-ক্রেডিট এবং বিভাগভিত্তিক ক্রেডিট কোর্সের আয়োজন, শিল্পখাতের চাহিদা মেনে এআই ও রোবটিক্সের মতো বিষয় চালুর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
‎
‎ইউজিসি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং আন্তর্জাতিক কর্মসংস্থানে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে এই উদ্যোগ অগ্রাধিকার পাচ্ছে।
‎
‎এ উদ্দেশ্যে ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারন্যাশনালিাইজেশন কার্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...