তালতলীতে উত্তর নলবুনিয়া রাস্তার বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

Date:

spot_img

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর নলবুনিয়া এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি ও কাদার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, রোগী, কৃষকসহ প্রতিদিনের কাজে চলাচলকারী মানুষকে ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলেও নানা সমস্যা দেখা দিচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী বা গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নেওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে উত্তর নলবুনিয়া সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তাদের মুক্তি দেবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের প্রেমের গান

বিনোদন প্রতিবেদক: গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে...

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...