ঝালকাঠিতে র‍্যালির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবসের সূচনা

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালনের কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের পেয়ারা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এ খাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার ওপর গুরুত্ব দিতে হবে।

পরে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় অংশ নিতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কাঠালিয়া উপজেলার ছৈরার চরের উদ্দেশে রওনা হন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...