গোয়াইনঘাট সরকারি কলেজে পুলক রঞ্জন চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পুলক রঞ্জন চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় কলেজের হলরুমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাক্তন শিক্ষার্থী এনাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মাসুদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ তপনকৃষ্ণ দেব ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফারুক আহমদ। এছাড়া অর্থনীতি বিভাগের প্রভাষক মো. দেলোয়ার হোসেন বাবর, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ মুস্তাফিজুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পুলক রঞ্জন চৌধুরীর দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তারা বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর আন্তরিকতা, স্নেহ ও শিক্ষার্থীবান্ধব আচরণ দীর্ঘদিন স্মরণে থাকবে।

বক্তাদের স্মৃতিচারণ ও আবেগঘন বক্তব্যে অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলক রঞ্জন চৌধুরীর হাতে সংবর্ধনা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত পুলক রঞ্জন চৌধুরী তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...