ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দেশীয় সংস্কৃতির দিনভর উৎসব

Date:

spot_img

রেহানা ফেরদৌসী

পাঠ্যশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার সঙ্গে পরিচিত করে তুলতে রাজধানীর ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ আর্জুমান লায়লার বক্তব্য ও স্বাগত সংগীতের পর শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব।

প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি, নাটক ও জাদু প্রদর্শনসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। বিদ্যালয়ের শিক্ষিকাদের তত্ত্বাবধান, নির্দেশনা ও প্রশিক্ষণে প্রস্তুত এসব পরিবেশনা দিনভর অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চায় উৎসাহিত করাই ছিল আয়োজনটির অন্যতম লক্ষ্য।

অধ্যক্ষ আর্জুমান লায়লা বলেন, শিক্ষার লক্ষ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন কিংবা ভালো ফল করা নয়। শিক্ষার্থীদের মানবিক, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও সংস্কৃতিমনস্ক মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। পাশাপাশি দলগতভাবে কাজ করা, দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। তাঁরা সন্তানদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন। খাবারসহ নানা আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ দিনভর ছিল উৎসবমুখর।

শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষিকাদের পরিশ্রম, বিদ্যালয় কর্তৃপক্ষের পরিকল্পনা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক এ অনুষ্ঠান পরিণত হয় শিক্ষা, সংস্কৃতি ও পারিবারিক সম্পৃক্ততার এক আনন্দঘন মিলনমেলায়। পাঠ্যশিক্ষার পাশাপাশি নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল ও পরিপূর্ণ বিকাশের গুরুত্বও এ আয়োজনে উঠে আসে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...