হোসেনপুরে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনিসুর রহমানের মতবিনিময়

Date:

spot_img

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনিসুর রহমান তালুকদারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গাফ্ফার। পরে মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শামসুল ইসলাম সঞ্চালনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়েতে ইসলামি (যুব বিভাগ) হোসেনপুর উপজেলার সভাপতি মোহাম্মদ আরফান হোসেন বাবর, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা ইলিয়াস উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন এবং গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল গাফ্ফারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনিসুর রহমান তালুকদার বলেন, জনগণ আমাকে নির্বাচিত করলে গরিবের হক নষ্ট হতে দেব না। ইউনিয়নের উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তারা গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন নাগরিক সমস্যা, উন্নয়ন ও জনসেবার বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...