বাঞ্ছারামপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিতরণ শিক্ষা উপকরণ

Date:

spot_img

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফলদ গাছের চারা ও সাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও ফলদ গাছের চারা উপহার দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ১৩৯টি পানির ফিল্টার বিতরণ করা হয়। এছাড়া ২৬০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সাইকেল ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার শিক্ষকদের মর্যাদা ও পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে। ভালো শিক্ষক নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে। একই সঙ্গে ঝরে পড়া রোধে রাষ্ট্রীয় দায়িত্বে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি শিশুকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মানসম্মত শিক্ষা দিতে পারলে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। কাউকে যাতে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকতে না হয়, সে লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাকি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মাননীয় বেগম খালেদা জিয়া এদেশের নারী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।

আমাদের দেশে কাউকে যাতে পিছিয়ে থাকতে না হয় সেভাবে সরকার কাজ করছে। শিক্ষকের মর্যাদা নিশ্চিত না হলে সে সঠিক শিক্ষা দিতে পারে না, এজন্য সরকার শিক্ষকদের জন্য পারিশ্রমিক বৃদ্ধি মর্যাদা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যাতে করে ভালো শিক্ষক আমরা পাই ভালো শিক্ষক পেলে আমরা ভালো শিক্ষা পাব।

বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...