কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

Date:

spot_img

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকসেবনের দায়ে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—ঝিনাইদহ সদর থানার পশ্চিম দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ নাসির রহমান (২৪) এবং একই গ্রামের মোঃ বশিরের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২১)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তালসার-কুশনা সড়কের মধ্যবর্তী স্থানে ১৬ সেপ্টেম্বর রাতে মাদকসেবনকালে তালসার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তবিবুর রহমানের নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক নাসির রহমান ও আমিনুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ডের আদেশ দেন।

​তালসার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তবিবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে তাদের এই অভিযান পরিচালিত হয়েছে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...