কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর শাহাদাত বার্ষিকীতে শিবিরের ফ্রি ব্লাড গ্রুপিং

Date:

spot_img

কয়রা (খুলনা) সংবাদদাতা

খুলনার কয়রায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা বায়তুলমাল সম্পাদক শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর (বুধবার ) দিনব্যাপী কয়রা সাথী শাখা ও কয়রা থানা উওর ছাত্রশিবিরের উদ্যোগে ডি.এফ. নকশা আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ মদিনাবাদ জামে মসজিদে শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ব্লাড গ্রুপিং ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. অয়েসকুরুনী। তিনি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, ‘শহীদের রক্ত কখনো বৃথা যায় না। মানুষের সেবার মাধ্যমেই আমরা তাদের আদর্শকে বাঁচিয়ে রাখতে চাই।’

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।

ছাত্র শিবিরের কয়রা সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তর শাখার সভাপতি মাজহারুল হান্নান হেলান সঞ্চালনা করেন। এ সময় ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জি এম মোনায়েম বিল্লাহ, আহসানউল্লাহ, ইসমাইল হোসেন রাজু ও জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মো. সাইফুলসহ স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করে বিনামূল্যে জানিয়ে দেওয়া হয়।জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিবির এই কর্মসূচির আয়োজন করেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...