‎রংপুরে ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২০

Date:

spot_img

‎রংপুর ব্যুরো
‎
‎রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মিনারা বেগম এবং প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে জান্নাতি বেগম নামের আরেক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মিনারা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। হাসপাতাল সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে এসে হাসপাতালে ভর্তি হন পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মিনারা বেগম। ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
‎
‎অন্যদিকে, মিঠাপুকুরের জান্নাতি বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে মারা যান।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে জ্বরের সঙ্গে প্রচণ্ড দুর্বলতা, পেটব্যথা, বমি, রক্তপাত, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘুমঘুম ভাব কিংবা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। জ্বর কমে গেলেই সুস্থ হয়ে গেছেন, এমনটি মনে না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে।
‎
‎রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রোগীর অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে রোগীর অবস্থা খারাপের দিকে গেলে দেরি না করে হাসপাতালে ভর্তি করতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি দিনের বেলাতেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকা জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। একই সঙ্গে জ্বর হলে নিজের মতো করে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এদিকে, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি হয়েছে।

এর আগে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট ৪৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের প্রেমের গান

বিনোদন প্রতিবেদক: গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে...

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...