কলাপাড়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

Date:

spot_img

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শ’৭২ শিক্ষার্থীকে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষ রোপন করি, সবুজ দেশ গড়ি, উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্য্যয় নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় অঙ্গনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। তিনি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাব গাছের চারা বিতরণ করেন। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), নদী- খাল রক্ষা অধিকার আন্দোলন সংগঠন ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধন শিক্ষক অবনী কুমার রায়, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, ওয়াটার কিপার্স কুয়াকাটা প্রতিনিধি কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সংগঠক নজরুল ইসলাম, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় প্লাটেনিয়ার্স ক্লাব সদস্যবৃন্দ।

শিক্ষার্থীদের মধ্যে আম, কাঠাল, জাম, আমলকি ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিক আব্দুল্লাহ জানায়, একটা কাঠাল গাছের চারা পেয়েছে। বাড়িতে যথাযথভাবে রোপণ করব। পরিচর্য্যা করব। গাছটিকে বাঁচিয়ে রাখবো। ফল খেতে পারব। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই বলেও এ শিক্ষার্থীর মতামত। গাছের চারা বিতরণ কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে লালুয়া জনতা মাধ্যমিক...

দেওয়ানগঞ্জে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দেওয়ানগঞ্জ প্রতিনিধি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য মিছিল ও...

আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে...

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো রংপুরের পীরগাছায় মাংস ব্যবসায়ী নিয়ে পশু রোগ আইন,...