বিতর্কিত যুবদলের কমিটি বাতিলের দাবিতে দুমকিতে  পদবঞ্চিত নেতাকর্মীদের মানববন্ধন

Date:

spot_img

‎পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে তৃণমূলে ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। ঘোষিত কমিটিকে ‘অযোগ্য’ ও ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে পাঁচ দিনের বিরতির শেষে ফের রাজপথে নেমেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

‎তাদের অভিযোগ, দীর্ঘদিন দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

‎রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি নতুন বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে এ ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা ঘোষিত কমিটি বাতিল করে তৃণমূলের মতামত ও রাজপথের সক্রিয়তার ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে যুগ্ম সাধারণ সম্পাদকের স্বাক্ষরে দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ও তৃণমূলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

‎আন্দোলনকারীদের অভিযোগ, নতুন কমিটিতে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা অনেক নেতাকর্মীকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন—এমন ব্যক্তিদের কমিটিতে জায়গা দেওয়ার অভিযোগও তোলেন তারা।

‎তাদের প্রশ্ন, দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে আনা হলে সংগঠনের তৃণমূল কতটা ঐক্যবদ্ধ থাকবে।

‎এ নিয়ে গত ২৮ আগস্ট নতুন কমিটির নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিলের উদ্যোগ নিলে পদবঞ্চিত নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান।

‎পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কারণে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচিতে বিরতি দেন তারা। বিরতি শেষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকেছেন, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন এরং মামলা-হামলা শিকার ও জেল খেটেছেন,কমিটি গঠনের ক্ষেত্রে তাদের ত্যাগ ও ভূমিকার মূল্যায়ন করতে হবে। তৃণমূলের মতামত উপেক্ষা করে কোনো কমিটি চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

‎তারা আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘোষিত কমিটি বাতিল বা পুনর্গঠন করতে হবে। যোগ্যতা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন না করা হলে আন্দোলন আরও জোরালো করা হবে।

‎পদবঞ্চিত নেতাকর্মীরা দ্রুত কার্যকর সাংগঠনিক সিদ্ধান্তের দাবি জানিয়ে বলেন, তাদের দাবি উপেক্ষা করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

‎তবে পদবঞ্চিতদের উত্থাপিত অভিযোগের বিষয়ে নতুন কমিটির দায়িত্বশীল নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

‎দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, কমিটি নিয়ে তৃণমূলের অসন্তোষ দ্রুত নিরসন করা না গেলে এ বিরোধ সাংগঠনিক কার্যক্রমে আরও প্রভাব ফেলতে পারে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বিতর্কিত যুবদলের কমিটি বাতিলের দাবিতে দুমকিতে  পদবঞ্চিত নেতাকর্মীদের মানববন্ধন

‎পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে...

মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মাদক উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরে...

রোহিঙ্গা সংকট যত দীর্ঘ হবে, নিরাপত্তাঝুঁকি তত বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে যত দেরি হবে, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন,...