মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

Date:

spot_img

মাদক উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরে টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গত শনিবার কায়রোর একটি আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সারাহ খলিফার বয়স ৩৯ বছর। নিরাপত্তা ও অপরাধবিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’ উপস্থাপনার মাধ্যমে তিনি মিশরের গণমাধ্যমে পরিচিতি পান।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, সারাহ খলিফাসহ ১২ আসামির বিরুদ্ধে মাদক তৈরির কাঁচামাল সংগ্রহকারী একটি সংঘবদ্ধ অপরাধচক্র গড়ে তোলা, মাদক পাচারের প্রস্তুতি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়। আদালতে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

কর্তৃপক্ষের অভিযানে ৭৫০ কেজিরও বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ সময় মাদক তৈরির ল্যাব হিসেবে ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্টের পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়।

মিশরের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার আগে দেশটির গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামত নেওয়া হয়। তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিলের সুযোগ রয়েছে।

সারাহ খলিফা টেলিভিশন উপস্থাপনার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত। তিনি একটি কসমেটিক সার্জারি ক্লিনিক এবং পার্টি ও ইভেন্ট আয়োজনকারী একটি প্রোডাকশন কোম্পানির মালিক।

রাষ্ট্রীয় সংবাদপত্র আখবার এল-ইয়োমের প্রতিবেদনে বলা হয়, বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল আমদানি করে সিন্থেটিক মাদক উৎপাদনের অভিযোগে সারাহ খলিফাসহ আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে, এক তরুণকে অপহরণ ও মারধরের পৃথক মামলায় সারাহ খলিফা ও অন্য আসামিদের পাঁচ বছরের কারাদণ্ডও দিয়েছেন আদালত।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা মহানগরীতে প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক...

খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

খুলনা ব্যুরো প্রধান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি...

জার্মানিতে ডুসেলডর্ফে শারদীয় দুর্গোৎসবে বাঙালির মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: প্রবাসের মাটিতে দেশের উৎসব, সংস্কৃতি আর শেকড়ের...

নীতিমালা না মেনে বিএডিসিতে প্রকল্প পরিচালক নিয়োগ : প্রকল্প পরিচালক খলিলে নিয়ন্ত্রণ টেন্ডার বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক নীতিমালা না মেনে বিএডিসিতে প্রকল্প পরিচালক হিসেবে...