ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলা শহরে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় শহরের শ্রীশ্রী মদন মোহন ঠাকুর বিগ্রহ আখড়া মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীশ্রী মদন মোহন আখড়া মন্দিরে গিয়ে শেষ হয়। এ সময় ধর্মীয় বিভিন্ন স্লোগান, ভক্তিগীতি ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি দে তরনী, কনিকা দাস, অসিত ভূষণ সাহা, বিষ্ণুপদ ধর, চন্দন পোদ্দারসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে পূণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনায় অংশ নেন।
আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার বিকেলে গীতা পাঠ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচিকে ঘিরে ঝালকাঠি শহরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...