প্রার্থনা, পূজা ও উৎসবের আমেজে কুবিতে জন্মাষ্টমী উদযাপন

Date:

spot_img

 

কুবি প্রতিনিধি

ভক্তি, শ্রদ্ধা ও উৎসবের আবহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘পূজা উদযাপন পরিষদ’ এর উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রার্থনা কক্ষে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন আয়োজকরা।

দিনব্যাপী আয়োজনে বিকেল ৪টায় কীর্তন, বিকেল ৫টায় আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা-আরতি এবং রাত আটটার দিকে শ্রীকৃষ্ণের জন্মাভিষেক করা হবে। পরিশেষে রাত শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল বৈরাগী বলেন, “ভগবান ধর্ম প্রতিষ্ঠা ও দুষ্টের দমনের জন্য যুগে যুগে অবতীর্ণ হন। তাঁর এই আদর্শ শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক। আমরা বৈষম্যহীন সমাজের কথা শুনলেও বাস্তবে এখনো কিছু বৈষম্য রয়ে গেছে। দীর্ঘ আন্দোলনের পর একটি প্রার্থনা কক্ষ পেলেও বিশ্ববিদ্যালয়ে এখনো মন্দির প্রতিষ্ঠিত হয়নি। আশা করি বর্তমান প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে।”

পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব বিশ্বাস বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের সত্য, ন্যায়, প্রেম ও মানবতার পথে চলার শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমাদের প্রার্থনা জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে থাকুক এবং সকলের জীবনে মঙ্গল ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক, শুভ জন্মাষ্ঠমী।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...