হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬

Date:

spot_img

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে ১ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫১ জন রোগী শনাক্ত হয়েছেন। এতে গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৬৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮২৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৯২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৬৮ শিশুর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...