‎পীরগাছায় ভেজাল সার ও বালাইনাশক তৈরির কাঁচামালসহ ৭২ বস্তা ভেজাল সার জব্দ ‎

Date:

spot_img

‎রংপুর ব্যুরো

‎রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও বালাইনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কসহ ৭২ বস্তা ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেক (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল সার ও বালাইনাশক তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।

‎অভিযানে ৭২ বস্তা ভেজাল সার, সার ও বালাইনাশক তৈরির বিভিন্ন কাঁচামাল, সরঞ্জাম এবং সিনজেনটাসহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল পারুল ইউনিয়ন পরিষদে রাখা হয়। তবে অভিযানের সময় আব্দুল মালেক বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
‎স্থানীয়রা জানান, আব্দুল মালেক প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে ভেজাল সার ও বালাইনাশকের কারবারের সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার ধরা পড়েছিলেন।

‎ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, মাহাবুবার রহমান মন্ডল,আাসাদুল ইসলাম,শামসুজ্জামান। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...