
স্টাফ রিপোর্টার, ঢাকা
রাজধানীর জুরাইন আলমবাগ এলাকা থেকে মোছাঃ সাথী আক্তার (৩৫) নামে এক নারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ২৪ আগস্ট বিকেল আনুমানিক ৬টার দিকে জুরাইন আলমবাগের পচা গলি সংলগ্ন ‘সুলতান হাজির বাড়ি’ থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফিরে আসেননি।
ঘটনার চার দিন পার হয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ সাথী আক্তারের বাবার নাম মৃত জামাল মৃধা এবং মায়ের নাম মনি বেগম। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ফুলছাপ সাদা-কালো রঙের একটি থ্রি-পিস ছিল। তাঁর গায়ের রং শ্যামলা।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেলে তিনি স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হন। পরে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন এলাকায় তন্ন তন্ন করে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তাঁর কোনো সুনির্দিষ্ট সন্ধান মেলেনি।
নিখোঁজের ঘটনায় সংশ্লিষ্ট থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার প্রস্তুতি চলছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সন্ধানের জন্য আকুল আহ্বান
কোনো হৃদয়বান ব্যক্তি যদি সাথী আক্তারের সন্ধান পান অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ:
০১৯১০৮৮৯৬৮৪
০১৮৬২৩২৫৭৬৯





