
ময়মনসিংহ প্রতিনিধি
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিনিময় লাইব্রেরী এবং সীরাত বাস্তবায়ন কমিটির যৌথ উদ্যোগে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস প্রাঙ্গণে দিনব্যাপী সীরাতুন্নবী উদযাপন ও সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাসকান্দা নতুন বাজার এলাকায় অবস্থিত কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ।
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার (পিটি)এর সভাপতিত্বে ও বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সসের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর ডা. এম এ কুদ্দুস (জাহিদ)।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন মুতাওয়াল্লী, খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া মোমেনশাহী মুফতি মাহবুবুল্লাহ কাসেমী , সীরাতচর্চা ও পরিচালক গবেষণাকেন্দ্র, ময়মনসিংহ মুফতি আমীর ইবনে আহমদ, মুফতি ইলিয়াস মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম,হাঃ মাওঃ মুফতি ইলিয়াস, মুফতি আমিনুল ইসলাম রায়হান (ইমাম ও খতিব, বায়তুল মামুর জামে মসজিদ, মোমেনশাহী)।
বক্তারা তাদের আলোচনায় মানবজাতির মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত বা জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে সেই আদর্শ নিজেদের জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। সীরাত প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার, নগদ অর্থ এবং সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।





