নওগাঁর বদলগাছীতে অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বানা জাল, কারেন্ট জাল ও চায়না দুয়ারী বা রিং নামক বিশেষ এক ধরনের জাল উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে জব্দ করা জাল পুরিয়ে ধ্বংস করেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় বদলগাছী থানা পুলিশের সহযোগিতায় মৎস্য অফিস বালুভরা ইউনিয়নের কোমারপুর ও নয়েগাঁ গ্রামের নিচুঁ এলাকায় এবং বদলগাছী সদর ইউনিয়নের চাংলা গ্রামের ডাঙ্গির বিলে অভিযান চালিয়ে বানা জাল, কারেন্ট জাল ও চায়না দুয়ারি (রিং) জালসহ প্রায় লক্ষাধিক টাকার জাল আটক করে তা পুড়িয়ে ধ্বংস করে।

এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ ও বদলগাছী থানা পুলিশের এসআই মোতাহার হোসেন এবং গণমাধ্যমকর্মী গণ।

বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, আমাদের মৎস্য অধিদপ্তরের সুরক্ষা আইন ১৫০ এর ধারায় জালটি নিষিদ্ধ করা হয়েছে। এ জাল আমাদের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, এর আগে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। এই জালের ব্যবহার শূন্যের কোটায় নিয়ে যেতে আমরা মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, চায়না দুয়ারী জাল বন্ধে আমরা একাধিকবার অভিযান পরিচালনা করেছি। এ জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...