মধ্যনগরে শিক্ষক-কর্মচারী সমিতির কমিটির সভাপতি জিলানী ও সাধারণ সম্পাদক কাদির

Date:

spot_img

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির কমিটির সভাপতি অধ্যাপক গোলাম জিলানী ও সাধারন সম্পাদক আব্দুল কাদিরকে নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত সমিতির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন। পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির।

অন্যানদের মাঝে বক্তব্য দেন মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার, বলরামপুর মাদ্রাসার শিক্ষক হিরণ মিয়া, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হিমেল মিয়া সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী সভাপতি এবং গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা (মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজ), সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (নোয়াগাঁও দাখিল মাদ্রাসা), সহ-সাধারণ সম্পাদক নিউটন তালুকদার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একতা উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক সাবমেরিন আহমেদ (লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক সাজল মিয়া (আবিদনগর উচ্চ বিদ্যালয়) এবং কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়)।
নবগঠিত সভাপতি সহকারী অধ্যাপক গোলাম জিলানী বলেন, “শিক্ষক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও শক্তিশালী করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, “শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে তুলে ধরব। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও ঐক্যের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চাই।”

সভায় জানানো হয়, সমিতির পূর্ণাঙ্গ কমিটি ৩৫ সদস্যবিশিষ্ট হবে এবং পর্যায়ক্রমে কমিটির অন্যান্য সদস্য ও পদ ঘোষণা করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...