কয়রায় ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু: বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

Date:

spot_img

​কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় ক্ষেতে ধান রোপণ করার সময় বজ্রপাতে মোঃ হারুন সানা (৩৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার ১নং আমাদী ইউনিয়নের দিঘির পাড় গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্র জানায়, নিহত হারুন সানা দিঘির পাড় গ্রামের মোঃ বারিক সানার ছেলে। দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধান রোপণের কাজ করছিলেন তিনি। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি ঢলে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​এদিকে এ ঘটনার পর থেকে সরকারি উদ্যোগে স্থাপন করা বজ্রনিরোধক দণ্ডের (লাইটনিং এরস্টার) কার্যকারিতা ও মান নিয়ে ক্ষোভ এবং প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয়ে এসব বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা হলেও তা বজ্রপাত রোধে কোনো কাজে আসছে না।
​স্থানীয় কৃষকদের দাবি, সরকারের এই ভালো উদ্যোগটি সঠিক নজরদারি ও নিম্নমানের উপাদানের কারণে মাঠ পর্যায়ে কোনো সুফল দিচ্ছে না। বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষকদের জীবন সুরক্ষায় এই প্রকল্পগুলোর সুষ্ঠু তদন্ত ও যথাযথ তদারকি জরুরি বলে মনে করেন তারা।
​এ বিষয়ে সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন—তদন্তের মাধ্যমে যেন স্থাপনের ত্রুটি বা মানহীন দণ্ডের বিষয়টি উদ্ঘাটন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন স্বজন হারানোর বেদনায় পুড়তে না হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...