চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবা সহ যুবক গ্রেফতার:সামারি ট্রায়ালে ২ বছরের কারাদণ্ড

Date:

spot_img

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযানে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা হলে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে থানার এসআই (নিঃ) মো. মানজেরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট ২০২৬ রাত প্রায় ৯টা ২৫ মিনিটে দামুড়হুদা উপজেলার ছুটিপুর সরকারি কবরস্থানের দক্ষিণ পাশে আজিজ মাস্টারের বাঁশবাগানে অভিযান চালিয়ে ছুটিপুর (স্কুলপাড়া) গ্রামের আবুল হোসেন ওরফে হেবার ছেলে মো. আরিফুল ইসলাম (২৬)-কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোঁচড় থেকে নীল পলিথিনে মোড়ানো ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ১০টা ৪৫ মিনিটে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আসামিকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ইয়াবা সহ গ্রেপ্তারকৃত আসামিকে গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চোরাচালান, মাদক ব্যবসা, দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...