দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে চারজনের ৩ মাসের কারাদণ্ড

Date:

spot_img

রিফাত আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে পৃথক ঘটনায় মাদক সেবনের দায়ে চারজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৯ ও ১০(৫) নম্বর দফায় তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—দেওয়ানগঞ্জ পৌরসভার মাঝিপাড়া (বাজারীপাড়া) এলাকার সূর্যকান্ত দাসের ছেলে শ্রী আবু চন্দ্র দাস (৩০), চর কালিকাপুর এলাকার আবু সামার ছেলে মো. ফয়সাল (৩৫), কালিকাপুর এলাকার মৃনাল মিয়ার ছেলে মো. ফুল মাহমুদ (২৪) এবং ডালবাড়ী এলাকার মৃত সোলায়মান হকের ছেলে মো. হাবিল (৪৫)।

জানা যায়, আবু চন্দ্র দাসকে দেওয়ানগঞ্জ পৌরসভার গো-হাটির মোড়ের পাকা রাস্তার পাশে মাদক সেবনের সময় পাওয়া যায়। অপরদিকে ফয়সাল, ফুল মাহমুদ ও হাবিলকে ডালবাড়ী গ্রামের হাবিলের বসতবাড়ির উঠানে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...