‎সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার: কয়রায় নৌকা ও জালসহ ৩ জেলে গ্রেফতার

Date:

spot_img


‎​কয়রা (খুলনা) প্রতিনিধি

‎সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জাধীন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও বনরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবনে প্রবেশের নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে গ্রেফতার করেছেন। আজ রোববার (১৬ আগস্ট) ভোররাত প্রায় ৪টার দিকে সুন্দরবনের কুলুখালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎​অভিযানকালে তাদের কাছ থেকে ১টি নৌকা, দেশীয় প্রজাতির চিংড়ি মাছ এবং ক্ষতিকারক ভেশাল জাল জব্দ করা হয়েছে।

‎​গ্রেফতারকৃত জেলেরা হলেন— মজিবার রহমান (৫৭), সাইফুল ঢালী (৪০) এবং মনিরুজ্জামান বাবু (২৯)।
‎​বন বিভাগ সূত্রে জানা যায়, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল সুন্দরবনের কুলুখালি খাল এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় এই অবৈধ শিকারিদের দেখতে পায়। পরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

‎​খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সময়ে সুন্দরবনে অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত জেলেদের আইনগত প্রক্রিয়া শেষে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

‎​উল্লেখ্য, সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য নির্দিষ্ট মেয়াদে সুন্দরবনে জেলেদের প্রবেশ ও মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...