মাদক বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় খুলনায় বিএনপি কর্মীর বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ

Date:

spot_img

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগন্নি প্যাটকা বাজার এলাকায় মাদক বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম, বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কর্মী হিসেবে পরিচিত সোবহান ও তার সহযোগীদের বিরুদ্ধে।

সোমবার (১০ আগস্ট) এ হামলার ঘটনায় মো. রাজ্জাক নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী রাজ্জাকের অভিযোগ, দীর্ঘদিন ধরে সোবহান তাকে দিয়ে এলাকায় মাদক বিক্রির জন্য চাপ দিয়ে আসছিলেন। তিনি মাদক বিক্রিতে রাজি না হওয়ায় সোবহান তার ওপর ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় সোমবার সোবহান ও তার সহযোগীরা অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালান।

রাজ্জাকের দাবি, হামলাকারীরা তার বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলার সময় তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি।

পরে স্থানীয়রা আহত অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর নিজের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে রাজ্জাক বাদী হয়ে খালিশপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে খালিশপুর থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় অভিযুক্ত সোবহান ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...