উন্নয়ন ও সমৃদ্ধির পথে যুবসমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান: মোঃ আরিফুল ইসলাম

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। এ বছর দিবসটির কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ‘যেখানে আমি, সেখানে পরিচ্ছন্নতা’ পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণের ইতিবাচক বার্তা।

মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম ফারুক রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোহাম্মদ রেজাউল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। তরুণদের মেধা, শ্রম, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের পাশাপাশি পরিচ্ছন্নতা, সামাজিক দায়িত্ববোধ এবং দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...